Recent event
ড. সালেহউদ্দিন আহমেদ
প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন পেশ

প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন পেশ

দেশের কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি।

নতুন পে স্কেলে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেলে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে আগামীকাল (বুধবার, ২১ জানুয়ারি) পে স্কেলের প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কোনোকিছুই নির্বাচন আটকাতে পারবে না: অর্থ উপদেষ্টা

কোনোকিছুই নির্বাচন আটকাতে পারবে না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোনোকিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের এক্সকিউজ নির্বাচনের জন্য বাঁধা হবে না।

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্পে সংশ্লিষ্ট রোসাটমের প্রকৌশলীরা। আজ (রোববার, ১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল: অর্থ উপদেষ্টা

আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার কারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা

দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতিতে জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় সরকার একটি দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদির বিদেশে চিকিৎসা ব্যয় চাহিদা অনুযায়ী দিচ্ছে অর্থ মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

হাদির বিদেশে চিকিৎসা ব্যয় চাহিদা অনুযায়ী দিচ্ছে অর্থ মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যে খরচ হচ্ছে, চাহিদা অনুযায়ী তা অর্থ মন্ত্রণালয় দিচ্ছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

আমন মৌসুমে ধান–চালের দাম নির্ধারণ, সংগ্রহ শুরু ২০ নভেম্বর

আমন মৌসুমে ধান–চালের দাম নির্ধারণ, সংগ্রহ শুরু ২০ নভেম্বর

চলতি ২০২৫–২৬ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চালের সরকার নির্ধারিত ক্রয়মূল্য ঘোষণা করেছে সরকার। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধান–চাল সংগ্রহ কার্যক্রম।

চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে, এমন সংবাদ ঠিক নয়: অর্থ উপদেষ্টা

চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে, এমন সংবাদ ঠিক নয়: অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে— প্রকাশিত এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা।

১ লাখ ৮০ হাজার টন সার আমদানি করবে সরকার

১ লাখ ৮০ হাজার টন সার আমদানি করবে সরকার

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি এবং একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ সুপারিশ করা হয়।

‘জানুয়ারিতে বই পৌঁছানোর লক্ষ্যে চলতি মাসেই ছাপানোর প্রতিষ্ঠান চূড়ান্ত হবে’

‘জানুয়ারিতে বই পৌঁছানোর লক্ষ্যে চলতি মাসেই ছাপানোর প্রতিষ্ঠান চূড়ান্ত হবে’

জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্যে এ মাসের মধ্যেই বই ছাপানোর দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় তিনি আরও জানান, অতীতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতরা এবার বাদ পড়বে।