ডাক্তার শফিকুর রহমান
নাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেন জামায়াত আমির

নাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেন জামায়াত আমির

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম ঘোষণা করেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কর্মী সমাবেশ অনুষ্ঠানে জামায়েত আমির অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সরকারে গেলে শিক্ষাতে সর্বোচ্চ অগ্রাধিকার: জামায়াত আমির

সরকারে গেলে শিক্ষাতে সর্বোচ্চ অগ্রাধিকার: জামায়াত আমির

জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে রেখে এরপর বাকি কাজগুলো করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) নিজ নির্বাচনি আসনে (ঢাকা-১৫) গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

‘আওয়ামী লীগ সরকারের নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন’

‘আওয়ামী লীগ সরকারের নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন’

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। আজ (শনিবার, ৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে কর্মী সভায় তিনি এ কথা বলেন।