ডিপিপি
ধীরগতিতে চলছে পায়রাকুঞ্জ সেতুর নির্মাণ কাজ, দুর্ভোগে দুই তীরের বাসিন্দারা

ধীরগতিতে চলছে পায়রাকুঞ্জ সেতুর নির্মাণ কাজ, দুর্ভোগে দুই তীরের বাসিন্দারা

উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘পায়রাকুঞ্জ সেতু’র নির্মাণকাজ শেষ হওয়ার অপেক্ষায় পায়রা নদের দুই তীরের লাখো বাসিন্দা। ২০২০ সালের মার্চে একনেকে সেতু নির্মাণ প্রকল্পের ‘ডিপিপি’ অনুমোদন হয়। তবে প্রকল্প বাস্তবায়নের ধীরগতিতে বাড়ছে এলাকাবাসীর দুর্ভোগ। এদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-উত্তর পশ্চিমাঞ্চল ট্রেন চলাচল বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-উত্তর পশ্চিমাঞ্চল ট্রেন চলাচল বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল ৯টায় উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করের তারা। ফলে আটকা পড়েন যাত্রীরা।

এক দশক পরও রাঙামাটির মেডিকেল কলেজ পায়নি স্থায়ী ক্যাম্পাস

এক দশক পরও রাঙামাটির মেডিকেল কলেজ পায়নি স্থায়ী ক্যাম্পাস

প্রতিষ্ঠার এক দশকেও রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস হয়নি। শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের বাসস্থানসহ যাবতীয় কার্যক্রম ভাড়া ভবনে। নানামুখী সংকটে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত মেডিকেল শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের দাবি ইতোমধ্যেই ডিপিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তবে, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি দ্রুত অনুমোদনে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও পাহাড়ের বাসিন্দারা।

মেঘনার ভাঙন ঝুঁকিতে অন্তত ৩ হাজার পরিবার

মেঘনার ভাঙন ঝুঁকিতে অন্তত ৩ হাজার পরিবার

মেঘনার ভাঙনে বিভিন্ন সময় নিঃস্ব হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের অন্তত ৫ হাজার পরিবার। অব্যাহত ভাঙনে এখনো ঝুঁকিতে ৩ গ্রামের অন্তত ৩ হাজার পরিবার। এমন অবস্থায় ভিটেমাটি বাঁচাতে আগামী বর্ষার আগে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।