
ঈদের আনন্দে স্বাস্থ্য সুরক্ষা: কী খাবেন কী খাবেন না জেনে নিন
রমজানের সিয়াম সাধনা শেষে আসছে খুশির ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। উৎসবের এই দিনে ঘরে ঘরে তৈরি হয় পোলাও, বিরিয়ানি আর মাংসের নানা পদের মুখরোচক খাবার (Delicious and savory dishes)। তবে দীর্ঘদিনের নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পর হঠাৎ অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম (Gas, acidity, or indigestion) হতে পারে। তাই ঈদের আনন্দকে বিষাদমুক্ত রাখতে প্রয়োজন সচেতন খাদ্যাভ্যাস (Conscious eating habits)।

ডিমের বাজারে স্বস্তি, কয়েক সপ্তাহ ধরে দাম স্থিতিশীল
দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ উপাদান ডিমের বাজারে আপাতত স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। রাজধানীর খুচরা বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়। কয়েক সপ্তাহ ধরে দামে বড় কোনো পরিবর্তন না থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভালো ও পচা ডিম চেনার উপায়: জেনে নিন ৪টি সহজ ঘরোয়া কৌশল
প্রতিদিনের খাদ্যতালিকায় ডিমের উপস্থিতি অপরিহার্য। অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, বি-১২, ডি এবং ফসফরাস সমৃদ্ধ এই খাবারটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর। কিন্তু অজান্তেই পচা ডিম (Easy Ways to Identify Rotten Eggs) খেলে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং (Food Poisoning) হতে পারে। তাই ডিম রান্নার আগে এই ৪টি পরীক্ষা অবশ্যই করে নিন:

চুলের সৌন্দর্যে ডিম: সাশ্রয়ী পুষ্টির অসাধারণ উপকারিতা
ডিম এমন একটি পুষ্টিকর খাবার, যা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি রূপচর্চায়ও কার্যকর। বিশেষ করে চুলের সৌন্দর্য ও বৃদ্ধি বজায় রাখতে ডিমের ভূমিকা উল্লেখযোগ্য। এতে থাকা উচ্চমাত্রার প্রোটিন চুল ও নখের বৃদ্ধি এবং মজবুত গঠনে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এছাড়াও ডিমের প্রোটিন ত্বকের টিস্যু মেরামত করে মুখের ত্বককে টাইট রাখে এবং চুলের গোড়া শক্ত করে চুলকে আরও স্বাস্থ্যজ্জ্বল করে তোলে।

দামের ওঠা-নামায় ক্ষতির মুখে মোহনগঞ্জের ডিমের খামারিরা
নেত্রকোণার হাওরবেষ্টিত উপজেলা মোহনগঞ্জে হাসের ডিমের বাজারে প্রতি হাটে বিক্রি হয় কয়েক লক্ষাধিক ডিম। নেত্রকোণা ও সুনামগঞ্জসহ অন্তত পাঁচটি হাওর উপজেলার খামারিরা ডিম নিয়ে আসেন এ বাজারে। তবে দাম ওঠা-নামা করায় প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তাদের অভিযোগ সিন্ডিকেট করে কমানো হচ্ছে ডিমের দাম।

সুস্থ-ঘন চুলের জন্য ঘরোয়া ও খাদ্যাভিত্তিক যত্ন
চুল আমাদের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু আজকাল চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা অকালপক্বতার মতো সমস্যা প্রায় সবারই নিত্যসঙ্গী। বাজারে প্রচলিত নানা প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় ফল মেলে না। অথচ সুস্থ, ঘন ও কালো চুলের রহস্য লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেই। রোজের পাতে সঠিক খাবার থাকলে চুল পড়া কমবে, চুলের উজ্জ্বলতাও ফিরে আসবে সহজেই। আবার বাজারে প্রচলিত নানা প্রসাধনী না নিয়ে ঘরোয়া উপায়ে নিতে পারেন চুলের যত্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে—

উৎপাদন খরচ বেড়ে লোকসানে ডিম খামারিরা; দামের নিয়ন্ত্রণ করপোরেটদের হাতে
উৎপাদন খরচ বাড়াসহ নানা কারণে লোকসানে থাকার দাবি খুলনার ডিম উৎপাদনকারী খামারিদের। বলছেন, একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। বিক্রেতাদের অভিযোগ, ডিমের দাম করপোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে থাকায় কমছে না দাম।

বিশ্ব ডিম দিবস: ছোট্ট খোলসে বড় সম্ভাবনা
আজ বিশ্ব ডিম দিবস। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার সারা বিশ্বে দিনটি উদযাপিত হয় ইন্টারন্যাশনাল এগ কমিশনের (আইইসি) উদ্যোগে। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে ডিমের পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তখন থেকেই বিশ্বের ৮০টির বেশি দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিনটি।

যুক্তরাষ্ট্রে ডিম ছোড়ার মতো উস্কানিমূলক আক্রমণের শাস্তি কী?
মার্কিন যুক্তরাষ্ট্রে ডিম ছোড়া বা কোনো কিছু নিক্ষেপ করা আপাতদৃষ্টিতে ‘কম অপরাধ’ মনে হলেও, এর আইনগত পরিণতি বেশ গুরুতর। স্থানীয় আইন অনুযায়ী, এ ধরনের কাজকে সাধারণত ‘ক্ষতিসাধন’ বা ‘অশৃঙ্খল আচরণ’ হিসেবে গণ্য করা হয়। যার জন্য আর্থিক জরিমানা (৫-৫০ হাজার ডলার) বা এমনকি স্বল্প মেয়াদের কারাদণ্ডও হতে পারে। তবে, যদি এহেন কর্মকাণ্ড যদি কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ওপর করা হয় এবং এর ফলে কেউ আহত হন; তবে অপরাধের মাত্রা বহুগুণ বেড়ে যায়। আক্রমণ হিসেবে গণ্য হলে, সাধারণত ১ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হতে পারে।

শরীয়তপুরে বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম
শরীয়তপুরের বাজারগুলোতে সব ধরনের ডিম ও মুরগির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। উৎপাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ঝালকাঠির বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
ঝালকাঠির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে আজ (শুক্রবার, ২২ আগস্ট) সবজি, মাছ, মুরগি, ডিমসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে সরবরাহ ঘাটতি
বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে তৈরি হয়েছে সরবরাহ ঘাটতি। এতে সবজি দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাজারে ১০ দিনের ব্যবধানে বেশিরভাগ সবজি দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।