ডেঙ্গু আতঙ্ক
বদলে গেছে ডেঙ্গুর ধরন ও লক্ষণ, চিকিৎসকদের জরুরি পরামর্শ

বদলে গেছে ডেঙ্গুর ধরন ও লক্ষণ, চিকিৎসকদের জরুরি পরামর্শ

প্রতিবছর বাংলাদেশে বর্ষা মৌসুমের এই সময়ে ফিরে আসা এক আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর (Dengue fever in Bangladesh 2026)। তবে চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু ভাইরাসের চরিত্র ও লক্ষণে এসেছে বড় ধরণের রূপান্তর (Dengue virus genetic mutation)।

সতর্ক না হলে আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু!

সতর্ক না হলে আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু!

গত আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। এসময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে ভবিষ্যতে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে।

অব্যাহত ডেঙ্গু সংক্রমণ, দুই সিটি করপোরেশনের ভূমিকা কী!

অব্যাহত ডেঙ্গু সংক্রমণ, দুই সিটি করপোরেশনের ভূমিকা কী!

এবছর মৌসুমের আগেই বিপজ্জনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বর। কয়েল জ্বালিয়ে বা অ্যারোসল দিয়েও মিলছে না মুক্তি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জরিপ বলছে, দুই সিটির ১৩টি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার ঘনত্ব নির্ধারিত মানদণ্ডের চেয়েও বেশি। অভিভাবকশূন্য সিটি করপোরেশনে ভাটা পড়েছে কাজের ধারাবাহিকতায়, কমেছে মশক নিধন কার্যক্রম।

বরগুনার পর কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা

বরগুনার পর কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা

দেশের বিভিন্ন স্থানে আশঙ্কাজনকহারে ছড়াচ্ছে ডেঙ্গু। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। কয়েকটি জোনকে চিহ্নিত করা হয়েছে অতিঝুঁকিপূর্ণ হিসেবে। ভয়াবহতার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন আইইডিসিআরর বিশেষজ্ঞ দল।

মশার উপদ্রব, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান

মশার উপদ্রব, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই প্রথম ধাপে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। প্রাথমিক-মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী ২২ জুন। অথচ ঈদের দীর্ঘ ছুটিতে ক্যাম্পাসগুলো পরিণত হয়েছে মশার উর্বর ভূমিতে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকসহ কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নানা নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না।

ব্যাক্টেরিয়া প্রয়োগে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ সম্ভব!

ব্যাক্টেরিয়া প্রয়োগে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ সম্ভব!

এশিয়ায় ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে অন্যতম একটি সিঙ্গাপুর। দেশটি মশক নিধনে এডিস ইজিপ্টাই মশাকে এক ধরনের ব্যাক্টেরিয়া প্রয়োগ করে অক্ষতিকর মশায় রূপান্তরিত করে প্রকৃতিতে ছেড়ে দেয়। এতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এডিসের বংশবিস্তার। যা বাংলাদেশেও করা সম্ভব বলে মনে করেন গবেষকরা। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি কতটা?

দেশে দ্বিতীয় ধাপে ডেঙ্গু টিকার পরীক্ষা; আটকে আছে তৃতীয় ধাপ

দেশে দ্বিতীয় ধাপে ডেঙ্গু টিকার পরীক্ষা; আটকে আছে তৃতীয় ধাপ

অর্থ সংকটে থমকে আছে ডেঙ্গু টিকা উদ্ভাবনের অগ্রগতি। আইসিডিডিআরবি'র একটি টিকা বাংলাদেশে দ্বিতীয় ধাপে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গেলেও তৃতীয় ধাপে এখনও পরীক্ষা চালানো যায়নি। এ অবস্থায় নানা জটিলতায় শিগগিরই মিলছে না প্রাণসংহারী ডেঙ্গুর টিকা।

অংশীজনদের অবহেলার কারণেই পুরোপুরি ডেঙ্গু নির্মূল সম্ভব হচ্ছে না: দক্ষিণের মেয়র

অংশীজনদের অবহেলার কারণেই পুরোপুরি ডেঙ্গু নির্মূল সম্ভব হচ্ছে না: দক্ষিণের মেয়র

ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যে অংশীজনরা রয়েছে তাদের অবহেলার কারণেই পুরোপুরি ডেঙ্গু নির্মূল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার ( ১০ জুলাই)  সকালে রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শেষে এ কথা বলেন দক্ষিণের মেয়র।

ডেঙ্গুর প্রভাব কমাতে আগেই সঠিক উদ্যোগ নেয়ার পরামর্শ

ডেঙ্গুর প্রভাব কমাতে আগেই সঠিক উদ্যোগ নেয়ার পরামর্শ

চলমান বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর উদ্বেগ। আগেভাগে সঠিক উদ্যোগ না নিলে গত বছরের মতো এবছরও রোগটিতে ভুগতে পারেন অসংখ্য মানুষ। এডিস মশার উপদ্রব কমাতে দেশব্যাপী জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।

ডেঙ্গু আক্রান্তের দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের

ডেঙ্গু আক্রান্তের দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের

টানা বৃষ্টির পরও ঢাকায় এডিস মশার উপদ্রব কিছুটা কম থাকলেও ঢাকার বাইরের পরিস্থিতি ভিন্ন। জানুয়ারি থেকে পহেলা জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে দুই-তৃতীয়াংশই ঢাকার বাইরের। অথচ গেলবছর এই সময় ঢাকায় আক্রান্ত রোগী ছিল প্রায় তিনগুণ।

বর্ষা শুরুর পর বেড়েছে এডিস মশার উপদ্রব

বর্ষা শুরুর পর বেড়েছে এডিস মশার উপদ্রব

বর্ষা শুরুর পর বেড়েছে এডিস মশার উপদ্রব। যার কারণে, রাজধানীসহ দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছেন ৪৩ জন। ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেকেনো উপসর্গ দেখলে যত দ্রুত সম্ভব নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে।

মামলার দীর্ঘসূত্রতায় পড়ে থাকা গাড়িতে ঘাঁটি বাধছে এডিস

মামলার দীর্ঘসূত্রতায় পড়ে থাকা গাড়িতে ঘাঁটি বাধছে এডিস

রাজধানীতে যখন কমছে না মশার প্রকোপ, তখন এর থেকে মুক্ত নয় রাজধানীর থানাগুলোর আশপাশের এলাকাও। মামলার দীর্ঘসূত্রতায় পড়ে থাকা গাড়িতে ঘাঁটি গাড়ছে এডিস। এ নিয়ে অভিযোগের অন্ত নেই স্থানীয়দের। তবে সপ্তাহের ছুটির দিনে পরিচ্ছন্নতা অভিযানের কথা জানিয়েছে থানাগুলো।