
খুন ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ ৪ আসামি কারাগারে
খুন ও অস্ত্র উদ্ধারের দুই মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিকেল সাড়ে ৩টায় হাজির করে পুলিশ।

ভারতের আধার কার্ড প্রস্তুত ছিলো ডেভিড ইমনের, সীমান্তে অপেক্ষায় ছিলো গ্রুপ
ভারতে আধার কার্ড প্রস্তুত ছিলো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। তাকে রিসিভ করতে ভারতের সীমান্তে অপেক্ষা করছিলো একটি গ্রুপ। খুব অল্প সময়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেয়া এ সন্ত্রাসী সব সময় প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকতো বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক হত্যা, চাঁদাবাজি অস্ত্রসহ ১৩টি মামলা পেয়েছে পুলিশ।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল।