সাইবার বুলিং-‘ডোমেস্টিক ভায়োলেন্স’ বন্ধে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী মুহিত
দেশে সাইবার বুলিং, ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হচ্ছে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।