সার্ক-বাংলাদেশের আয়োজনে এ আয়োজনে অংশ গ্রহণ করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় প্রতিমন্ত্রী মুহিত বলেন, ‘দেশের মেয়রা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। যদিও এই সমস্যা সব সময় প্রকাশ হচ্ছে না। যে কারণেই সমস্যাটি বড় হচ্ছে এবং মেন্টাল ড্রামা থেকে গভীরতম হচ্ছে। সাইকো সোশাল কাউন্সেলিং, তথ্য প্রদানের বিষয়গুলোর প্রতি সরকার সজাগ রয়েছে এবং কাজ করছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে বলে একটি ব্যবহারযোগ্য, গ্রহণযোগ্য, সুন্দর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়া প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার জন্য দেশব্যাপী প্রচার প্রচারণা শুরু করবে সরকার।’
এসময় তিনি আরও বলেন, ‘তরুণদের উন্মুক্ত করতে হবে, স্বাধীনতা দিতে হবে। সে শক্তিকেই তরুণরা দেশ পরিবর্তনের জন্য ব্যবহার করবে।’
চ্যাট জিপিটি বা এ আই ব্যাবহার করা খারাপ নয় জানিয়ে তিনি জানান, তবে তথ্য যাচাই বাছাই করে নেয়া উচিত বলে জানান প্রতিমন্ত্রী।





