ঢাকা মেডিকেল
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট; রোগী ও মরদেহ পরিবহনে ভোগান্তি

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট; রোগী ও মরদেহ পরিবহনে ভোগান্তি

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা ধর্মঘটে রোগী ও মরদেহ পরিবহনে চরম সংকট দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন পিকআপসহ বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে যেতে। বিভিন্ন জেলা থেকে আসা অ্যাম্বুলেন্সে রোগী বহনে বাধা দেয়ার অভিযোগও আছে একটি চক্রের বিরুদ্ধে। ঢাকা মেডিকেলে নতুন পরিচালকের পার্কিং নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এমন ধর্মঘট দাবি চালকদের।

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে একজন আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যর্থ কর্মকর্তাদেরও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ব্যর্থ কর্মকর্তাদেরও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ২ যুবকের মধ্যে একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয় এবং অপর অভিযুক্তকে পরবর্তীতে আটক করে পুলিশ।

চকবাজারে ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চকবাজারে ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানী চকবাজার এলাকায় গলায় ফাঁসি দিয়ে ফারহান রহমান জিহাদ (১৭) একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (রোববার, ২২ মার্চ) আনুমানিক বেলা পাঁচটায় চকবাজার থানাধীন পোস্তা কাজী রিয়াজুদ্দিন রোড ২৩/১ এর একটি বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ

আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ

আশুলিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে গুরুতর আহত আলমগীর (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত আলমগীর বন্দরের মৃত সোবাহানের পুত্র। আজ (শনিবার, ৪ অক্টোবর) সকালে তিনি মারা যান।

নুরের শর্ট টাইম মেমরি লস হয়নি, দ্রুত সুস্থ হবেন: ঢামেক পরিচালক

নুরের শর্ট টাইম মেমরি লস হয়নি, দ্রুত সুস্থ হবেন: ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরের শারীরিক অবস্থার উন্নতি; আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নুরের শারীরিক অবস্থার উন্নতি; আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং চিকিৎসকেরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড় পেতে পারেন।

কেন নুরকে হামলা করা হলো, প্রশ্ন মঈন খানের

কেন নুরকে হামলা করা হলো, প্রশ্ন মঈন খানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রশ্ন করেন, কেন নুরকে হামলা করা হলো? তিনি জানান, বাংলাদেশের কোনো মানুষ এ হামলা মেনে নিতে পারছে না। আজ (শনিবার, ৩০ আগস্ট) ঢাকা মেডিকেলে আহত নুরকে দেখতে এসে তিনি এ কথা বলেন। এ সময় গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হকের ওপর হামলা হয়েছে।

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নয় নুর: আবু হানিফ

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নয় নুর: আবু হানিফ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। আজ (শনিবার, ৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‘স্ত্রী আত্মহত্যা করেছে’ শাশুড়িকে ফোনে জানায় মেয়েজামাই, এরপর লাপাত্তা

‘স্ত্রী আত্মহত্যা করেছে’ শাশুড়িকে ফোনে জানায় মেয়েজামাই, এরপর লাপাত্তা

রাজধানীর শেওড়াপাড়া থেকে ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী তাদের মেয়েকে শ্বাসরোধে হত্যা করে। এরপর রাতে ফোনে শাশুড়িকে আত্মহত্যার খবর দিয়ে পালিয়ে গেছেন।