
জামায়াতের জুনিয়র টিম সকাল-সন্ধ্যা নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামীর একটি গ্রুপ, জামায়াতে ইসলামীর জুনিয়র টিম সকাল-দুপুর-সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে অসভ্য-নোংরা ভাষায় কথাবার্তা বলছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ‘মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে’ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ‘ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে’ বলেও জানান তিনি।

‘জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস, আল্লাহ একমাত্র সিদ্ধান্তকারী’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে বিজয়ী করার মালিক নয়, এ ক্ষেত্রে আল্লাহ একমাত্র সিদ্ধান্তকারী।

হাদির হত্যাকাণ্ডকে ঘিরে উচ্ছৃঙ্খলার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। এছাড়াও তার হত্যাকাণ্ডকে ঘিরে যে উচ্ছৃঙ্খলতা করা হয়েছে তার নিন্দাও জানিয়েছে জোটটি। পাশাপাশি হাদির হত্যাকারী ও তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

গুলিবিদ্ধ হাদি: ঢামেকে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এলাকায় প্রবেশ করে।