
বাসের অপেক্ষা শেষ হলো মৃত্যুতে; কুড়িলে প্রাণ গেল ৬ সন্তানের জননীর
রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় সড়কে পা পিছলে পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে মাথায় আঘাত লেগে মোছা. মিজান বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন।

রাজধানীতে পৃথক স্থান থেকে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর, ডেমরা এবং বংশাল এলাকা থেকে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) পৃথক সময়ে ঘটনাগুলো ঘটে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো আজ (শুক্রবার, ২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজধানীতে পৃথক স্থানে নারীসহ ৫ জনের মৃত্যু, কারও পরিচয় মেলেনি
রাজধানীর পৃথক স্থানে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের কারও পরিচয় এখনো শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারিদের দু’পক্ষের গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ (রোববার, ৩০ আগস্ট) রাতে গোন্ডারিয়ার একটি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

রাজধানীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু
রাজধানীর শাহজাদপুরে দেয়াল ধসে মাহিদ ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে খিলবাড়ীরটেক হাজারী গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেকের সামনে কিশোরীর মরদেহ ফেলে পালালো ২ ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (আনুমানিক ১৫ বছর) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি।

ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
মিরপুর গাবতলী দীপনগর মাছের আড়তের পাশে এলাকায় মাছবাহী ফ্রিজিং গাড়ির মেরামতের সময়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির পাশে দাড়িয়ে থাকা ইমরান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নড়াইল, লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে ইমরান।

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার
রাজধানীর আনন্দ বাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনো মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান।

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)সহ দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (সোমবার, ৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেয়া হলো নির্যাতিত শিশুর মরদেহ, জানাজা সম্পন্ন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মরদেহ দাফনের জন্য ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ জেলায় নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টার মাগুরায় পোঁছে। এরপর সেখানে শিশুটির নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।