তিস্তা মহাপরিকল্পনা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই: পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক তা বাস্তবায়ন করবই। তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এ অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।’

আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে: পানিসম্পদমন্ত্রী

আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে, তবে বিশেষজ্ঞ টিমের পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী এ প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনায় নিয়েছেন। তাই তিস্তাপারের বাসিন্দাদের আর কোনো চিন্তা নেই।

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারাজ নিয়ে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত বলছেন, ‘সরকার চাইলেই সম্ভব’

তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত বলছেন, ‘সরকার চাইলেই সম্ভব’

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ নীতির প্রতি সমর্থন জানিয়েছে চীন। একইসঙ্গে দেশটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে। এছাড়া চীন তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত, শুধু বাংলাদেশ সরকার চাইলেই সেটা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা আখতার হোসেনের

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা আখতার হোসেনের

সংকটময় তিস্তা নদীর তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনায় নতুন সম্ভাবনার ইঙ্গিত

তিস্তা মহাপরিকল্পনায় নতুন সম্ভাবনার ইঙ্গিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উঁকি দিচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা অববাহিকার জেলা নীলফামারীকে বেছে নেয়ায় সে আশা আরও বেড়েছে। সেই সঙ্গে এ সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি এ জনপদের।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রংপুর বিভাগের শিক্ষার্থীরা। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) সন্ধা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ২৮ মার্চ) সকালে তিনি এ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

প্রধান উপদেষ্টার চীন সফরে খুলে যেতে পারে ২৫ বছরের তিস্তা জট

প্রধান উপদেষ্টার চীন সফরে খুলে যেতে পারে ২৫ বছরের তিস্তা জট

তিস্তা নিয়ে ভারতীয় আগ্রাসন রোধের একমাত্র উপায় চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড়ের মানুষের দুর্দশার দিন শেষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে প্রত্যাশা- খুলে যেতে পারে ২৫ বছরের তিস্তা জট। যা হবে একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয়।

'ভারত পানির ন্যায্য হিস্যা না দিলে নিজের পথ খুঁজে নেবে বাংলাদেশ'

'ভারত পানির ন্যায্য হিস্যা না দিলে নিজের পথ খুঁজে নেবে বাংলাদেশ'

হাজার হাজার মানুষের পদযাত্রা দিয়ে শেষ হলো 'জাগো বাহে তিস্তা বাঁচাও' আন্দোলনের দ্বিতীয় দিন। প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানান উত্তর জনপদের আগ্রাসন বিরোধী সাধারণ মানুষ। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে জনতার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ভারত পানির ন্যায্য হিস্যা না দিলে নিজের পথ খুঁজে নেবে বাংলাদেশ, বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। তিনি আরো বলেন, 'অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথার গড়মিলে স্বৈরাচারের পথ সুগম হচ্ছে।'