তুরস্ক
পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট: মধ্যপ্রাচ্যে কি সত্যিই বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ?

পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট: মধ্যপ্রাচ্যে কি সত্যিই বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তিনটি দেশ গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। মক্কায় সই হওয়া এই চুক্তির নাম দেয়া হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। গত বছর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া একই ধরনের চুক্তির ভিত্তিতেই এবার তুরস্ককে যুক্ত করা হয়েছে। তবে এই জোটকে ঘিরে মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মক্কা চুক্তি ঘিরে দুশ্চিন্তায় নেতানিয়াহু; নির্বাচনের আগে নতুন সংকটে ইসরাইল

মক্কা চুক্তি ঘিরে দুশ্চিন্তায় নেতানিয়াহু; নির্বাচনের আগে নতুন সংকটে ইসরাইল

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরাইল। বিশ্লেষকদের অনেকেই এই চুক্তিকে ইসরাইলের আঞ্চলিক আগ্রাসী নীতির প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইসরাইলের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত তুরস্ক, পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং যে সৌদি আরবের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী এই তিন দেশ শুক্রবার ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে। এই সামরিক জোটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ শর্ত হল—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোট; নতুন নিরাপত্তা কাঠামোর আভাস

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোট; নতুন নিরাপত্তা কাঠামোর আভাস

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট দেশগুলোর প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিকভাবে চালিত একটি নিরাপত্তা কাঠামোর উত্থানে অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি চুক্তিটি তিন দেশের পরিপূরক শক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে বলেও মত বিশ্লেষকদের। তবে এটি রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে কটাক্ষ ইরানের।

রিয়াদ-আঙ্কারা-ইসলামাবাদ অক্ষ; মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আসছে যৌথ ঘোষণা

রিয়াদ-আঙ্কারা-ইসলামাবাদ অক্ষ; মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আসছে যৌথ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার মধ্যে একটি বড় ধরনের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার পবিত্র মক্কায় এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক আক্রান্ত হওয়ার পর ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোর ওপর চড়াও হয়েছে, সেই প্রেক্ষাপটে এই তিন মুসলিম শক্তির একজোট হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এস-৪০০ বর্জন না করায় আটকে গেল তুরস্কের এফ-৩৫: স্বপ্ন কি তবে এখানেই শেষ?

এস-৪০০ বর্জন না করায় আটকে গেল তুরস্কের এফ-৩৫: স্বপ্ন কি তবে এখানেই শেষ?

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে এক চিঠিতে জানিয়েছে, তুরস্ক যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির শর্ত এখনো পূরণ করতে পারেনি। তাই রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বর্জন না করা পর্যন্ত আঙ্কারাকে এই যুদ্ধবিমান দেয়া হবে না। এর মধ্যেই তুরস্ককে তাদের সর্বাধুনিক প্রযুক্তির এস-৪০০ ব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। এখন প্রশ্ন উঠেছে, তুরস্কের এফ-৩৫ সংগ্রহের স্বপ্ন কি তবে চিরতরে ভেঙে গেল?

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (রোববার, ১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান।

‘মিত্রদের মধ্যে প্রতিরক্ষা শিল্পে বিধিনিষেধ থাকা উচিত নয়’: ফিদান

‘মিত্রদের মধ্যে প্রতিরক্ষা শিল্পে বিধিনিষেধ থাকা উচিত নয়’: ফিদান

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আকাঙ্ক্ষার বিষয়ে শিগগিরই একটি ফলাফল অর্জনের আশা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিত্রদের মধ্যে প্রতিরক্ষা শিল্পে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্ককে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমতি নিয়ে আলোচনা ক্রেমলিনের

তুরস্ককে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমতি নিয়ে আলোচনা ক্রেমলিনের

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্ককে বিক্রি করার অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার সুযোগ পেতে আঙ্কারা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির পরিকল্পনা করেছে বলে খবর প্রকাশের পর শুক্রবার রাশিয়া এই কথা জানালো। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্ককে এফ-৩৫ ও যুদ্ধবিমানের ইঞ্জিন না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

তুরস্ককে এফ-৩৫ ও যুদ্ধবিমানের ইঞ্জিন না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

তুরস্কের কাছে উন্নত মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রি অনুমোদন না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার যুক্তি, আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান বা দেশটির নিজস্ব কান যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহ করলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে। মিডল ইস্ট মিরর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ন্যাটো আজ অনেকটা পথ এগিয়েছে’, বললেন ট্রাম্প

‘ন্যাটো আজ অনেকটা পথ এগিয়েছে’, বললেন ট্রাম্প

তুরস্কের রাজধানী আঙ্কারায় সদ্য সমাপ্ত ন্যাটো সম্মেলন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ন্যাটো আজ অনেকটা পথ এগিয়েছে।’ তিনি আরও জানান, জোটটি ‘কিছু ছাড় দিয়েছে।’ আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানই মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সম্ভব নয়: এরদোয়ান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সম্ভব নয়: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা সফল হতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে ইসরাইলকে ‘বিস্ফোরিত’ করার সুযোগ দেয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।