ইতিহাসের দ্রুততম গতিতে ছড়াচ্ছে ইবোলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) ইবোলা ভাইরাস ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাসের সংক্রমণে গত দুই মাসে দেশটিতে ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৭৯৬ জন। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।