
পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে স্কুলে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে হামলা, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুর শহরের খেপাখোলা এলাকায় নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে একজন এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক যুবক। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই হামলাকারী যুবককে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

গাজীপুরে এনসিপি কর্মীকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাবিব চৌধুরী নামের এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। আজ (বৃহস্পতিবার, ৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহকর্মী নিয়োগে কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন?
শহুরে জীবনে গৃহকর্মীরা আমাদের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকালের নাস্তা থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখা—সবই তাদের নখদর্পণে। কিন্তু এই নির্ভরতার সমান্তরালে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, অপরিচিত কাউকে ঘরে নেওয়ার আগে সচেতন হওয়া কতটা জরুরি।

পাবনায় ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ
এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। প্রায় দুই দিন পার হলেও এখনো হদিস মেলেনি তার। এ ঘটনায় মামলা হয়েছে ঈশ্বরদী থানায়।

রাজধানীতে দিনদুপুরে বেড়েছে ছিনতাই; রাইড শেয়ার ব্যবহার করতে বলছে পুলিশ
রাজধানীতে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কেবল রাতেই নয়, দিনেদুপুরেও নগরবাসীরা তাদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। পুলিশের পরামর্শ, বিপদ এড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করা নিরাপদ। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার পরিবর্তনের সময় নতুন অপরাধের উদ্ভব ঘটে, তাই এসব প্রতিরোধে পুলিশকে আরও তৎপর হতে হবে।

পাবনার প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে এক যুবকের মৃত্যু, আহত ৬
পাবনার আমিনপুরে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। আজ (বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের মোল্লা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

রাজধানীর পুরান ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহিদ হাসান আলী লেনে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। আজ (রোববার, ৩১ আগস্ট) আনুমানিক ভোর ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুজবে বিভ্রান্ত হবেন না, জিডি প্রসঙ্গে তাসকিন
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরির (জিডি) ঘটনা ঘটেছে। বিষয়টি গুজব উল্লেখ করে তাসকিন গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এ পোস্ট করেন।

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগে বলা হয়েছে, গতকাল (রোববার, ২৭ জুলাই) রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে ফোনে ডেকে নিয়ে সৌরভকে মারধর ও হুমকি দেন তাসকিন।

কোনো সমস্যায় থানায় মামলা না নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিরাপত্তা ঝুঁকি নেই জাতীয় ঈদগাহ মাঠের। তবে রাজধানীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। তবুও কোনো সমস্যা হলে কাছের থানাকে জানাতে আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা মামলা না নিতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপ’ এর শাহিনসহ ৪৪ জন গ্রেপ্তার
মোহাম্মদপুর থানা পুলিশের নেতৃত্বে রায়েরবাজার বোটঘাট এলাকায় সাড়াশি অভিযানে ‘পাটালি গ্রুপ’ এর সেকেন্ড ইন কমান্ড শাহিনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১৮ মে) রাতব্যাপী রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।