দিনাজপুর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে দিনাজপুরে প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস করা হয়।

এক মাস পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

এক মাস পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

প্রায় এক মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আবার চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে, যা দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সীমান্ত এলাকায় ঘোরাঘুরি, নড়াইলের ৪ বাসিন্দাকে দিনাজপুরে আটক

সীমান্ত এলাকায় ঘোরাঘুরি, নড়াইলের ৪ বাসিন্দাকে দিনাজপুরে আটক

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নড়াইল জেলার চার বাসিন্দাকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে: খনিজসম্পদমন্ত্রী

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে: খনিজসম্পদমন্ত্রী

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (সোমবার, ২২ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

দিনাজপুরে আনার চাষে সফল দুই উদ্যোক্তা

দিনাজপুরে আনার চাষে সফল দুই উদ্যোক্তা

এক সময় দেশের বাজারে বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিলো আনার। সেই ফলই এখন দিনাজপুরের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। প্রায় পাঁচ বছর আগে কয়েকটি আনারের চারা দিয়ে শুরু হয়েছিল যাত্রা। আজ সেই উদ্যোগই পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় আনার বাগানে। তাদের হাত ধরে এখন দিনাপুরের আনারের বাগানের জমির পরিমাণ প্রায় ১৭ হেক্টর।

নওগাঁয় সিরিয়াল কিলার গ্রেপ্তার

নওগাঁয় সিরিয়াল কিলার গ্রেপ্তার

বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পুরুষ না থাকা কোন বাসা-বাড়িতে টার্গেট করা হতো। এরপর গভীর রাতে দেয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে যে কোনো ভারী বস্তু দিয়ে মহিলাদের মাথায় আঘাত করা, এরপর চুরি করা হতো। রক্তপাতের ভয়ে একটিই আঘাত করা হতো। তারপরও হতাহতের ঘটনা ঘটতো।

পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ; দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা

পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ; দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা

দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। এছাড়া দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু, বাবা হারালো দুই কিশোর

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু, বাবা হারালো দুই কিশোর

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতদের সঙ্গে থাকা দুই কিশোর কোনোমতে তীরে উঠতে পারলেও তাদের বাবা ও চাচা নদীর গভীরে তলিয়ে যান।

দিনাজপুরের নবাবগঞ্জে বাস চাপায় নারী নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে বাস চাপায় নারী নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোছা. তানবিমা আক্তার লিজা নামে ২৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আজ (রোববার, ৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের বড় চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট পশ্চিমপাড়া গ্রামের গুলজার হোসেনের মেয়ে।

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছে একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী। গতকাল (শনিবার, ৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

দিনাজপুরের বৃহত্তম ঈদ জামাতকে ঘিরে থাকবে কড়া নজরদারি: জেলা প্রশাসক

দিনাজপুরের বৃহত্তম ঈদ জামাতকে ঘিরে থাকবে কড়া নজরদারি: জেলা প্রশাসক

ঈদুল আজহাকে ঘিরে দিনাজপুরের কেন্দ্রীয় বড় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ মে) অনুষ্ঠিত হতে যাওয়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাতকে সামনে রেখে দিনরাত কাজ করছেন দিনাজপুর পৌরসভার শ্রমিকরা। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ।

দক্ষ জনশক্তি গড়তে মানসম্মত শিক্ষার ওপর জোর দিতে হবে: এ জেড এম জাহিদ

দক্ষ জনশক্তি গড়তে মানসম্মত শিক্ষার ওপর জোর দিতে হবে: এ জেড এম জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যোগ্য ও ভালো মানুষ তৈরির পাশাপাশি যুগোপযোগী, আধুনিক শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য।