দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে: হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে: হাইকমিশনার ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্বার্থের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

স্বার্থের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহ প্রকাশ

বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানানোর জন্য ভারতের অধীর আগ্রহে অপেক্ষার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’ আজ (বুধবার, ২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইক‌মিশনার।

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পর্যটন ভিসা চালু করছে ভারত: ত্রিবেদী

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে পর্যটন ভিসা চালু করছে ভারত: ত্রিবেদী

বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিলো ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেয়া হচ্ছে।’

বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বারাকপুরের সংসদ সদস্য, বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।