
কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ১
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামের এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাবনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত আরোহী
কুষ্টিয়ার মিরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে আকরাম হোসেন (৫৫) নামের আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সাতমাইল গ্যাস ফিলিং ষ্ট্রেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেটকারে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

সুদানে স্বর্ণখনি ধসে নিহত অন্তত ৬০, ধ্বংসস্তূপে আটকা বহু শ্রমিক
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গত রোববার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে মাটির নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় তিনটি সূত্র নিহতের এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বাস খাদে, আহত ১৩
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে স্পিডবোটের দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভলাটকূট ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাকলঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. শাকিল (২১) নামের এক রোগির মৃত্যু হয়েছে। বিষপানে আক্রান্ত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামের আরও দু’জন।

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিহাদ (১৫) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় জাহিদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নিউ প্রবাসী হাইওয়ে রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।