
‘বাভি তাণ্ডবের’ ঝুঁকিতে পূর্ব এশিয়ার কয়েকটি দেশ
শুধু দেশেই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়াজুড়েই। গেলো প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাভি’। যা পূর্ব এশিয়ার চীন, জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির ওপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে ‘বাভি’।

সুনামগঞ্জে বন্যার শঙ্কা; পৌরসভার কর্মকর্তাদের ছুটি বাতিল করে কন্টোলরুম চালু
সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেয়ায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কতৃপক্ষ। দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করা হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিউ বাণিজ্যের থাবা: গণমাধ্যমে শিশুর সুরক্ষায় আইন কী বলছে
তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম (media) ও সামাজিক যোগাযোগমাধ্যমের (social media) পরিধি যেমন বেড়েছে; তেমনই পাল্লা দিয়ে বেড়েছে কনটেন্ট (content) বা সংবাদের ‘ভিউ’ (views), ‘লাইক’ (likes) আর ‘রিচ’ reach) বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা। ভার্চুয়াল এ ‘ইঁদুরদৌড়ে’ তিনিয়ত হারিয়ে যাচ্ছে মানবিক বোধ। অবলীলায় লঙ্ঘন হচ্ছে জনস্বার্থের সবচেয়ে সংবেদনশীল জায়গা ‘শিশুর অধিকার (child rights) ও সুরক্ষার আইনি ও নৈতিক নীতিমালা‘। সাম্প্রতিক সময়ে মূলধারার সংবাদমাধ্যম থেকে শুরু করে ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube) কিংবা টিকটকের (TikTok) মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেলো ২০ মেট্রিক টন চাল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২০ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় এ কর্মসূচি। এ আয়োজনে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশ নেন।

রাতের আঁধারে কাঁপল তেহরান, ৪.৬ মাত্রার কম্পনে রাস্তায় মানুষ
ইরানের রাজধানী তেহরানে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাতে অনুভূত হওয়া এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নোয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশনের কার্যক্রমের উদ্বোধন
দুর্যোগ-প্রবণ উপকূলীয় জেলা নোয়াখালীতে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অধীনে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে নোয়াখালীতে প্রকল্পটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ঝুঁকি হ্রাসে ‘মোবাইলফোন অপটিমাইজড ওয়েবসাইট’ উদ্বোধন
দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ‘মোবাইলফোন অপটিমাইজড ওয়েবসাইট’ উদ্বোধন করেছে। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) ঢাকার বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে এটি উদ্বোধন করা হয়।

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার সবার আগে: ফারুক ই আজম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আজ (রোববার, ১২ অক্টোবর) বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

হংকং ও চীনের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন রাগাসা
ফিলিপিন্স ও তাইওয়ানে আঘাত হানার পর হংকং ও চীনের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে সুপার টাইফুন রাগাসা। ফিলিপিন্সে রাগাসার তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে তৃতীয় সর্বোচ্চ টাইফুন সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। বুধবার (২৩ সেপ্টেম্বর) নাগাদ হংকংয়ে আঘাত হানতে পারে এ বছরের সবচেয়ে প্রলয়ংকারী টাইফুন রাগাসা। এরইমধ্যে দুর্যোগটি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে চীন ও হংকং।

দুর্যোগের আগাম সতর্কতা কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান ত্রাণ উপদেষ্টার
তরুণরাই জাতির মূল চালিকাশক্তি। তাদের যথাযথ প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কতা ও প্রশমন কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।