
‘বাজারের নামকরণ’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, রেলস্টেশনে আটকা ট্রেন
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে একটি চার্জার ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত শতাধিক যুবকের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশসদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব অংশ দীর্ঘ সময় বন্ধ থাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে দেশিয় অস্ত্র উদ্ধার, মাদকের আস্তানায় আগুন
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ (রোববার, ১৭ মে) বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড থেকে শুরু করে গলাচিপা রূপার বাড়ি এলাকায় অভিযান শেষ করে।

সুনামগঞ্জে সড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
সুনামগঞ্জ-ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের ছাতক উপজেলার দারাখাই কোন্দানালা সেতুর কাছে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তাদের কাছ থেকে লুট করা টাকা, দেশিয় অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে।

রাতের আঁধারে চট্টগ্রাম কেপিজেডে অস্ত্রের শোডাউন, আটক ২
গাছ কাটাকে কেন্দ্র করে মামলার জেরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেপিজেড এলাকায় দেশিয় অস্ত্র হাতে মহড়া ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

পাবনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১০
পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া-শম্ভপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আড়াইহাজারে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের খোয়া যাওয়া পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্রশস্ত্র, ককটেল ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ৫ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্ত!
গাইবান্ধায় দিনের বেলায় প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের হাতের কব্জি কেটে নেয় দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত রুবেল সদর উপজেলার মহুরি পাড়ার বাসিন্দা মোকাব্বর মিয়ার ছেলে।