গ্রেপ্তারকৃতরা হলো মনির হোসেনের ছেলে সাব্বির, বারেক হাওলারের ছেলে আলম ও মনির মিয়ার ছেলে রাব্বি। তারা চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে র্যাব। এদিকে র্যাবের অভিযানের পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক বিক্রির আস্তানায় আগুন ধরিয়ে দেয়।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান জানান, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়ে র্যাব অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।





