২০ লাখ প্রবাসীর অর্থেও গড়ে ওঠেনি বড় শিল্প; সম্ভাবনা হারাচ্ছে ‘দ্বিতীয় লন্ডন’ সিলেট
প্রবাসী অধ্যুষিত সিলেট ‘দ্বিতীয় লন্ডন’ নামে পরিচিত হলেও দীর্ঘ কয়েক যুগেও গড়ে ওঠেনি বড় কোনো শিল্প প্রতিষ্ঠান। প্রায় ২০ লাখের বেশি প্রবাসীর পাঠানো অর্থের বড় একটি অংশ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। ফলে একদিকে যেমন প্রবাসী আয়ের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থানের সুযোগ। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ নীতির জটিলতা দূর করা গেলে সিলেটে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।