তুষারপাত থেকে মধ্যরাতের আলো—পাহাড় ও সমুদ্রঘেরা নরওয়ের ফুটবল পিচ
বর্তমান ফুটবল বিশ্বে স্টেডিয়ামগুলো কেবল খেলার মাঠ নয়। বরং আধুনিক স্থাপত্যশৈলী, চোখধাধানো প্রযুক্তি আর নান্দনিক সৌন্দর্য্যে এর একটি নিদর্শন। তবে এতকিছু না থেকেও অনন্য নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জের হেনিংসভার ফুটবল পিচ। যেই মাঠে তীব্র শীতে তুষারপাত কিংবা গ্রীষ্মের মধ্যরাতে খেলা চলমান থাকে। তবে ৫০০ বাসিন্দার কোলাহলে ফুটবল প্রেম মিশে থাকলেও এখনও পেশাদার টুর্নামেন্ট হয়না লোফোটেন দীপপুঞ্জে।