বন্যায় ভেসে গেছে ছেলে, ধার করা ১৩ ডলার নিয়ে পাহাড়ে পাহাড়ে খুঁজছেন বাবা
২৫ আগস্ট। নেপালের সপ্তারী জেলা থেকে ১৯ বছর বয়সী বিনোদের বাবা তালকা সাদার কাছে ছেলের শেষ ফোনকলটি এসেছিল। বিনোদ তখন উত্তরের রাসুওয়া জেলায়, ভোটেকোশি নদীর তীরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে সিমেন্ট মাখছিল। পরদিন রাতে সেই নদীই ফুলেফেঁপে তাণ্ডব চালায়। ভেসে যায় ঘরবাড়ি, সেতু, বিদ্যুৎকেন্দ্র। ভেসে যায় বিনোদও। সেই থেকে ছেলের ফোন বন্ধ। আর থামেনি তালকা সাদার পা।