ফোর্ট হুড হামলার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক মার্কিন সেনা মেজর নিডাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেয়া আগের সিদ্ধান্ত বদলে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এ মৃত্যুদণ্ড জনসমক্ষে সরাসরি দেখানো হবে না। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।