
ভোট প্রভাবিত করতে কালো টাকা ছড়ানো হচ্ছে: গোলাম পরওয়ার
খুলনা-৫ আসনে কালো টাকা ছড়িয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় জানান তিনি।

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার; ৮ ফেব্রুয়ারি শেষ জনসভা: রিজভী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) এ ইশতেহার প্রকাশের। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।

ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা, এনসিপির ৩৬ দফার ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণসহ ৩৬ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে এ ইশতেহার ঘোষণা করা হয়।

জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক
শেরপুরে জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ ও এ ঘটনার নিন্দা এবং এ হামলার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

শুরু হলো নির্বাচনি প্রচারণা: ২০ দিনের লড়াইয়ে প্রার্থীদের যা করতে মানা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th General Election of Bangladesh)। একই দিনে সারা দেশে গণভোট (Referendum) অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচারণা (Election Campaigning)।

ইশতেহারে নারীর কথা, ভোটের পরে নীরবতা—ভাঙবে কি পুরনো ধারা?
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতিবার ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশে রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ ফেব্রুয়ারি
জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

জামায়াতে ইসলামের নির্বাচনি ইশতেহার: শিক্ষা ও নারী নিরাপত্তায় জোর, দুর্নীতিকে লাল কার্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি শিক্ষা, নারীর কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। এছাড়াও জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই ইশতেহারে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে জামায়াত নেতারা।

পিআর নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল
পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে।’