বাজেট পেশ: সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী

সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী
সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী | ছবি: এখন টিভি
0

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ (বৃহস্পতিবার, ১১ জুন)। বাজেট পেশ করতে সংসদে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট পেশ বক্তব্য।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে দেশের ইতিহাসে এটি হতে চলেছে সবচেয়ে বড় বাজেট।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা করা হয়।

অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ সরকারকে সুদ পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরে সরকারকে ঋণ বাবদ এক লাখ ২২ হাজার কোটি টাকার মতো সুদ পরিশোধ করতে হয়েছে।

প্রস্তাবিত নতুন এ বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার পর কার্যকর হবে জুলাই মাস থেকে।

এসএইচ