ইসরাইলে রাম পার্টির পক্ষে ভোট কেনার অভিযোগে গ্রেপ্তার ৩
ইসরাইলের আসন্ন ২৬তম নেসেট (আইনসভা) নির্বাচনে আরব দল রামের (ইউনাইটেড আরব লিস্ট) পক্ষে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নেগেভ অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইসরাইল ন্যাশনাল নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।