পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সেগেভ শালম ও আরআরা বানেগেভ এলাকার বাসিন্দা। ভোটারদের রায় নিজেদের পক্ষে টানতে তাদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে অর্থ প্রস্তুত করার সঙ্গে এই ব্যক্তিরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনদের বাড়িতে অভিযান চালিয়ে খামে ভরা বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এছাড়া তল্লাশির সময় তাদের বাড়ি থেকে বেশ কিছু ব্যালট পেপার এবং এই অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের পুলিশের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফ্রড ইউনিটের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হবে।





