
পাকিস্তানে পর্বতশৃঙ্গ ‘ব্রড পিক’ ধস; নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ব্রড পিকে তুষারধসে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রড পিকে হিমবাহ ধস: নিখোঁজ নির্মল পুর্জাসহ ১০ পর্বতারোহী
পাকিস্তানে, কুখ্যাত ডেথ জোনের ব্রোড পিকে, হিমবাহ ধসে নিখোঁজ ১০ পর্বতারোহী। নিখোঁজের তালিকায় বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুর্জাসহ নেপালের ছয়জন এবং যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও পাকিস্তানের একজন। অনিশ্চিতভাবে জানা যাচ্ছে চারজনের মরদেহ শনাক্তের খবর। চারটি জিপিএস ট্র্যাকার শনাক্ত হলেও দৃশ্যপটের একেবারেই বাইরে বাকি ছয়জন। কয়েক হাজার মিটার উচ্চতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ব্যাহত উদ্ধারকাজ।

এবার জেন-জিরা প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ চায়, উত্তাল নেপাল
নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে জেন-জিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। দুই আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এবার ভারতের আম আমদানিতে নেপালের ‘না’
জাপানের পর এবার ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিবেশী দেশ নেপাল। আমদানিকৃত চালানে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ার পর নেপালি কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। গত এপ্রিল-মে মাস থেকেই নেপালের কৃষি ও পশুপালন মন্ত্রণালয় এই আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করেছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শোকের মধ্যেই সেমিফাইনাল; নেপালের মুখোমুখি বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ (বুধবার, ৩ জুন) সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু ভোরে আসে শিউলির মা মারা যাওয়ার দুঃসংবাদ। একাত্মতা জানিয়ে গতকাল (মঙ্গলবার, ২ জুন) ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে থাকা অনুশীলন বাতিল হয় মনিকা-মারিয়াদের।

একক সিদ্ধান্তে এগোচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী, অস্বস্তি বাড়ছে দলের ভেতর
দ্রুত দৃশ্যমান পরিবর্তনের জন্য সরকারের প্রথাগত কৌশল এড়িয়ে অনেক বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছেন নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এতে দল ও জেন-জি সরকারের অন্যান্য সদস্যদের মধ্যে অস্বস্তি বাড়ছে। এবার নানা সমালোচনার মুখে প্রায় তিন মাসের মাথায় পার্লামেন্টে প্রথম বক্তব্য দিয়ে বিতর্ককে আরও উস্কে দিয়েছেন র্যাপার প্রধানমন্ত্রী।

এভারেস্ট চূড়ায় এক দিনে ২৭৪ আরোহী; নতুন বিশ্ব রেকর্ড
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দক্ষিণ দিক দিয়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আরোহীর চূড়ায় ওঠার নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত বুধবার ২৭৪ জন পর্বতারোহী সফলভাবে চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। নেপালের একজন হাইকিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এরই অংশ হিসাবে নেপালের অন্যতম শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

নেপালে সাউথ এশিয়ান ট্রেড ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার ২০২৬’ এ অংশগ্রহণ করেছ বাংলাদেশে। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকাল ১১টায় রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কাঠমান্ডুর ভৃকুটিমণ্ডপ এক্সিবিশন হলে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা চলবে আগামী ১১ মে অব্দি।

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য-বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা।

জ্বালানি ও আর্থিক সাশ্রয়ে নেপালজুড়ে চাহিদা বাড়ছে টু-হুইলার বাহনের
নেপালে পর্যটকের চোখ আটকে যাবে সড়ক দাপিয়ে বেড়ানো দুই চাকার বাহনে। জ্বালানি ও আর্থিক সাশ্রয়ে নেপালিদের কাছে জনপ্রিয় টু-হুইলার বাহনগুলো। সড়কে সময় বাঁচাতে শিক্ষার্থী থেকে চাকরিজীবী প্রায় সবার পছন্দ এসব বাহন। ভারত ও নেপালের সীমান্ত পথ উন্মুক্ত থাকার কারণেও টু-হুইলার চাহিদা বেশি দেশটিতে।

ক্লান্ত পৃথিবীতে ‘শান্তির দিশা’ গৌতম বুদ্ধের দর্শন
বিশ্ব যখন প্রতিযোগিতা, চাপ, ভোগবাদ ও মানসিক ক্লান্তির চক্রে ঘুরপাক খাচ্ছে; তখন আড়াই হাজার বছর আগের এক মহামানবের দর্শন নতুন করে আলোচনায় এসেছে। তিনি গৌতম বুদ্ধ। আধুনিক কর্মব্যস্ত, উদ্বেগময় ও বার্নআউট-নির্ভর সমাজে বুদ্ধের ‘মধ্যমার্গ’ দর্শনকে অনেকেই দেখছেন ভারসাম্যপূর্ণ জীবনের কার্যকর পথনির্দেশনা হিসেবে।