সোমবার এসব পানিবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সুড়ঙ্গে সম্ভাব্য আটক ১২১ জনের সন্ধানে অভিযান চালায় সেনাবাহিনী। বাকিরা বন্যার সময় বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য অংশে কাজ করছিলেন এবং সুড়ঙ্গের ভেতরে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের তথ্য, বন্যায় বিধ্বস্তপ্রায় রাসুয়ার চিলিমে পানিবিদ্যুৎ কেন্দ্রের নিখোঁজ ছয় কর্মীর মধ্যে চারজন জীবিত বলে মনে করা হচ্ছে।
মূলত বন্যার নবম ও দশম দিনে সুড়ঙ্গের ধ্বংসস্তুপ থেকে চারজনকে অপ্রত্যাশিতভাবে জীবিত উদ্ধারের ঘটনায় আশান্বিত উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ বিপর্যয়ে নেপাল-তিব্বত সীমান্তে প্রাণহানি ১৪শ' ছুঁইছুঁই। নিখোঁজ সাড়ে পাঁচ হাজার মানুষ।





