
কুয়াকাটায় সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সৈকত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

‘আমার হাতে পুলিশ নেই, মুরগি আছে’— সংসদে কেন বললেন মন্ত্রী?
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নৌ-পুলিশের ফাঁড়ি বা থানা স্থাপনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংসদে হাস্যরস সৃষ্টি হয়।

দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় গ্রেপ্তার চালক-সুপারভাইজার-হেলপার
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মো. হাসিব (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। আজ (বুধবার, ৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মায় মিললো ফোরকানের মরদেহ
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলাকেটে ও শ্বাসরোধে হত্যায় অভিযুক্ত ফোরকান মিয়ার অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (শনিবার, ১৬ মে) বিকেল চারটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় এলাকার পুরোনো পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন রেজাউল করিম
বাংলাদেশ নৌ-পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন মো. রেজাউল করিম। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়নের পূর্বে তিনি পুলিশ টেলিকমের ঢাকা ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ।

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অসতর্কতার কারণে এক অজ্ঞাতনামা কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সদর থানার টার্মিনাল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বন্দর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের বিশেষ অভিযান: জব্দ ৮১ লাখ মিটার জাল, ৪১৩ কেজি মাছ
মা ইলিশ রক্ষায় নদীতে নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বিত বিশেষ আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ৮১ লাখ ১৮ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল, ৪১৩ কেজি মাছ, ৫টি নৌকা জব্দ করেছে। এসময় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌ-পুলিশ।

নৌপুলিশের অভিযানে অবৈধ জাল, জেলি-যুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জন আটক
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ অভিযান চালিয়ে অবৈধ জাল, মাছ, জেলি-যুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জনকে আটক করেছে। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।