বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে ৪ অক্টোবর হতে অভিযান পরিচালনা করে আসছে নৌ-পুলিশের ইউনিটসমূহ। এরই ধারাবাহিকতায় নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের দিক-নির্দেশনায় এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়ের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দিনব্যাপী ঢাকার নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে মা ইলিশ রক্ষার্থে নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ জানায়, উক্ত অভিযানে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ফাইনান্স) মাসুমা আক্তার, পুলিশ পুলিশ (ক্রাইম এন্ড অপস) মুক্তা ধর, পিপিএম (বার)সহ নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিশেষ আভিযানিক টিমের পাশাপাশি ওইদিন নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের থানা ও ফাঁড়িসমূহ তাদের চলমান অভিযান জোরদারভাবে অব্যাহত রাখে। অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে অপরাধী ও তাদের কার্যক্রম শনাক্ত করার জন্য আওতাধীন নদী এলাকায় ড্রোন প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
এ অভিযানে ৮১ লাখ ১৮ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল, ৪১৩ কেজি মাছ, ৫টি নৌকা জব্দ করা হয়েছে বলেও জানায় নৌ-পুলিশ। এসময় ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
পরে অভিযানে জব্দকৃত জাল ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় গরিব, অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়। সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা চলাকালে করণীয় বা বর্জনীয় বিষয়গুলো সম্পর্কেও জনসচেতনামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। ২২ দিনের এ অভিযান সফল করার জন্য নৌ-পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।





 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)