ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীর ঘুষিতে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে বিরোধের জেরে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে।