নিহত হানিফ মিয়া উপজেলার বগডহর গ্রাম এলাকার হারিজ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া নৌকাযোগে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে মনুবাবুর নৌকাঘাট থেকে রওনা হচ্ছিলেন। এসময় নৌকায় বসার জায়গা নিয়ে একই গ্রামের এলেম খাঁর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
আরও পড়ুন:
এসময় এলেম খাঁর কিল-ঘুষিতে হানিফ মিয়া গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





