ন্যাটো
ন্যাটো সংস্থায় নেতৃত্বের রদবদল, ইউএস সহায়তা পুনর্বিন্যাসের কথা জানালেন কমান্ডার

ন্যাটো সংস্থায় নেতৃত্বের রদবদল, ইউএস সহায়তা পুনর্বিন্যাসের কথা জানালেন কমান্ডার

ইউরোপীয় মিত্ররা নিজেদের মহাদেশ সুরক্ষায় বৃহত্তর দায়িত্ব গ্রহণ করায় ন্যাটো জোটে যুক্তরাষ্ট্র তাদের সহায়তার পরিসর ‘সীমিত কিন্তু অপরিহার্য সক্ষমতার’ মধ্যে বজায় রাখবে বলে জানিয়েছেন সামরিক জোটটির শীর্ষ কমান্ডার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিমাদের ওপর রাশিয়ার হাইব্রিড হামলা আরও বৃদ্ধির শঙ্কা ডেনমার্কের

পশ্চিমাদের ওপর রাশিয়ার হাইব্রিড হামলা আরও বৃদ্ধির শঙ্কা ডেনমার্কের

সামনের মাসগুলোতে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া তাদের হাইব্রিড যুদ্ধ ও অন্তর্ঘাতমূলক তৎপরতা বহুলাংশে বাড়াতে পারে বলে সতর্ক করেছে ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে এ কথা জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করবে রাশিয়া!

ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করবে রাশিয়া!

যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপের বিভিন্ন দেশে গোপন হামলার অভিযোগও তোলা হয়েছে। এ কারণে জোরসোরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গোটা ইউরোপ, চলছে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। নতুন নিরাপত্তা কৌশলও গ্রহণ করেছে দেশগুলো। ক্রমেই পরিস্থিতি জটিল মোড় নিচ্ছে।

ইউরোপ থেকে ৪০ হাজার মার্কিন সেনা কমানোর পরিকল্পনা পেন্টাগনের

ইউরোপ থেকে ৪০ হাজার মার্কিন সেনা কমানোর পরিকল্পনা পেন্টাগনের

ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইউরোপ থেকে অন্তত ২৫ হাজার থেকে ৪০ হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়া হতে পারে বলে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫ যুদ্ধবিমান পেলো জার্মানি

নিজেদের সামরিক সক্ষমতা জোরদার এবং বিমানবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান গ্রহণ করেছে জার্মানি। ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে সামরিক বাজেট বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেয়া হলো।

লিথুয়ানিয়ায় ন্যাটোর পরমাণু অস্ত্র থাকলে লক্ষ্যবস্তু করবে রাশিয়া, ক্রেমলিনের হুঁশিয়ারি

লিথুয়ানিয়ায় ন্যাটোর পরমাণু অস্ত্র থাকলে লক্ষ্যবস্তু করবে রাশিয়া, ক্রেমলিনের হুঁশিয়ারি

লিথুয়ানিয়ার ভূখণ্ডে ন্যাটোভুক্ত দেশগুলোর পরমাণু অস্ত্র মোতায়েন করা হলে দেশটিকে রাশিয়ার পারমাণবিক লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লিথুয়ানিয়া যখন দেশটিতে পরমাণু অস্ত্র সংরক্ষণের ওপর থাকা সাংবিধানিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করছে, তখনই এ হুমকি দিলো ক্রেমলিন।

উত্তর মেরুতে রুশ সাবমেরিন প্রতিহত, সমুদ্রতলদেশীয় যোগাযোগ কেবল রক্ষার দাবি তিন দেশের

উত্তর মেরুতে রুশ সাবমেরিন প্রতিহত, সমুদ্রতলদেশীয় যোগাযোগ কেবল রক্ষার দাবি তিন দেশের

আর্কটিক মহাসাগরের বরফশীতল পানিতে দূরবর্তী স্বালবার্ড দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলদেশীয় যোগাযোগের গোপন কেবল ধ্বংসের একটি ষড়যন্ত্র বানচাল করার দাবি করেছে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো। কোনো প্রমাণ বা চিহ্ন না রেখে সমুদ্র তলদেশের কেবল অকেজো করে দেয়ার লক্ষ্যে রুশ গভীর-সমুদ্র পরিচালন পরিদপ্তর (জিইউজিআই) পরিচালিত এক গোপন অনুশীলন পণ্ড করে দেয় যুক্তরাজ্য, নরওয়ে ও যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানির বিমানবন্দরে ড্রোনের ঘটনায় ক্ষুব্ধ ন্যাটো, কড়া বার্তার হুঁশিয়ারি

জার্মানির বিমানবন্দরে ড্রোনের ঘটনায় ক্ষুব্ধ ন্যাটো, কড়া বার্তার হুঁশিয়ারি

ন্যাটোভুক্ত মিত্রদেশগুলোর ওপর কোনো ধরনের পরিকল্পিত হাইব্রিড হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার। জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া ড্রোন ঘটনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়া–ন্যাটো উত্তেজনা: মস্কোর তৎপরতা মোকাবিলায় নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা ইইউর

রাশিয়া–ন্যাটো উত্তেজনা: মস্কোর তৎপরতা মোকাবিলায় নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা ইইউর

ন্যাটোর আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়া ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জার্মানি-রাশিয়া সংকট: ড্রোন হামলায় মস্কোর জড়িত থাকার প্রমাণ পেয়েছে বার্লিন

জার্মানি-রাশিয়া সংকট: ড্রোন হামলায় মস্কোর জড়িত থাকার প্রমাণ পেয়েছে বার্লিন

গত মাসে লিপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া দায়ী বলে জানিয়েছে জার্মানি। বার্তা সংস্থা এএফপির বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন ন্যাটো অঞ্চলে হামলা করবেন না—ট্রাম্প

পুতিন ন্যাটো অঞ্চলে হামলা করবেন না—ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাবেন না। পুতিনের সঙ্গে ‘ভালো আলোচনার’ পর বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আনাদোলুর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে মাসে ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা কর্মকর্তাদের

ইউক্রেনে মাসে ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা কর্মকর্তাদের

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে যে পরিমাণ নতুন সেনা নিয়োগ করতে পারছে রাশিয়া, তার চেয়ে গড়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে দেশটি। পশ্চিমা কর্মকর্তাদের এক সামরিক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।