
সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি, মাউশির খসড়া তালিকা প্রকাশ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (Government Secondary Schools) কর্মরত সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক (Senior Teacher Promotion) পদে পদোন্নতির দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (Directorate of Secondary and Higher Education - DSHE) থেকে প্রকাশিত খসড়া গ্রেডেশন তালিকায় (Draft Gradation List) বিভিন্ন সরকারি বিদ্যালয়ের ১,০২০ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা স্থান পেয়েছেন (DSHE Senior Teacher Promotion Draft List)।

ডিএমডি পদে পদোন্নতি পেলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ জিএম
রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ১১ জন কর্মকর্তাকে মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই শেষ কথা: সেনাসদরে প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়; বরং পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের যোগ্যতাই প্রধান মানদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদোন্নতি পাওয়া শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
সদ্য পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করবেন।

৩৬ হাজার শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
আপিল বিভাগের রায়ে প্রধান শিক্ষক পদে পদন্নোতি ও বদলি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ৩৬ হাজার ২৩৫ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সকালে হলেন নির্বাহী পরিচালক, বিকেলে আদেশ বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. মিজানুর রশীদ। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সচিব হলেন তিন কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে আজ (রোববার, ৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ময়মনসিংহে বিসিএসধারী প্রভাষকদের পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি
ময়মনসিংহে বিসিএস সকল প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ময়মনসিংহ জেলা ইউনিট বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে সকালে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ফ্রন্টের সামনে প্রভাষকরা দিনব্যাপী কর্মবৃদ্ধি কর্মসূচি পালন করেন।

নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানী বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের সম্মানী বা পারিতোষিক হার বাড়িয়ে তা পুনর্নির্ধারণ করেছে সরকার। আজ (সোমবার, ২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম সই করা এক পরিপত্রে সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি
বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশের আইজিপি বাহারুল আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

লিখিত-মৌখিকের ফলাফলের আগে পুলিশ ভেরিফিকেশন নয়, পাসপোর্টে বাতিলের সুপারিশ
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগে কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন না করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একইসঙ্গে পদোন্নতির ক্ষেত্রে পুলিশ বা কোনো গোয়েন্দা বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার প্রথাও বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়।