শিক্ষামন্ত্রী আরও বলেন, পদোন্নতির ফলে সৃষ্ট শূন্যপদে ৩৮ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া যাবে। এরফলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন ত্বরান্বিত হবে।
এর ফলে, শূন্য পদ পূরণ, নতুন সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করবে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চলতে পারে না। এ রায়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জটিলতা থেকে বের হওয়া সম্ভব হলো।





