পদ্মা নদী
পদ্মায় স্রোত বাড়ায় ফেরি বন্ধ; দুর্ভোগে দু’পাড়ের মানুষ

পদ্মায় স্রোত বাড়ায় ফেরি বন্ধ; দুর্ভোগে দু’পাড়ের মানুষ

আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌরুটে। কর্তৃপক্ষ বলছে, পদ্মায় হঠাৎ স্রোত বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ- শুধু স্রোত নয়, অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে প্রায়ই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন নদীর দু’পাড়ের মানুষ।

কুষ্টিয়ায় পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ; দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়ায় পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ; দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জলদস্যুদের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি স্পিডবোটে আগুন দেয়ার পর মাঝ নদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণও করা হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ।

‘স্রোতের অজুহাতে’ ফের বন্ধ পাবনা-রাজবাড়ী ফেরি, দুর্ভোগে যাত্রীরা

‘স্রোতের অজুহাতে’ ফের বন্ধ পাবনা-রাজবাড়ী ফেরি, দুর্ভোগে যাত্রীরা

পদ্মা নদীতে ‘স্রোত বেড়ে যাওয়ার’ কারণ দেখিয়ে আবারও পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এ নৌপথে বারবার ফেরি বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে স্থানীয়দের অভিযোগ, শুধু নদীর স্রোত নয়, পুরোনো ও দুর্বল ফেরি, ঘাটের অব্যবস্থাপনা এবং নৌপথের বিভিন্ন সমস্যার কারণেও প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

প্রজননের জন্য চাঁদপুরে পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

প্রজননের জন্য চাঁদপুরে পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা বজায় থাকবে।

পদ্মায় ইলিশের সংকট: বিপাকে মানিকগঞ্জের জেলে পরিবার

পদ্মায় ইলিশের সংকট: বিপাকে মানিকগঞ্জের জেলে পরিবার

পদ্মা ও যমুনা নদীবেষ্টিত মানিকগঞ্জের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে আছে মাছ ধরা। তবে পদ্মায় ইলিশের প্রাপ্যতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, গত পাঁচ অর্থবছরে জেলায় পদ্মায় ইলিশ আহরণ কমেছে ৪৬ শতাংশের বেশি। নাব্য সংকট, পানির প্রবাহের পরিবর্তন ও দূষণসহ নানা কারণেই ইলিশ কমছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফরিদপুরে পদ্মায় আরও এক অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মায় আরও এক অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে আরও এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে মরদেহটির উদ্ধার করা হয়। এর আগে গত ২২ আগস্ট পদ্মা নদী থেকে আরও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করলেও আজও পরিচয় মেলেনি।

রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা

রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা

রাজশাহীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি প্রবাহ। এর আগে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রাজশাহী নগরীর জন্য পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। যেখানে আজ পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ২৮ মিটারে।

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারত থেকে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পদ্মায় ট্রলার দুর্ঘটনার ১৪ ঘণ্টা পরও নিখোঁজ রকি

পদ্মায় ট্রলার দুর্ঘটনার ১৪ ঘণ্টা পরও নিখোঁজ রকি

পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মায় ট্রলার দুর্ঘটনায় তিনজন নিখোঁজের দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ এক যুবক।

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। এসময় নদীতে পড়ে যাওয়া আরেক শিশু জামিলা খাতুনকে উদ্ধার করা হয়েছে।

ভাঙন কবলিত মানুষের দোরগোড়ায় বিজিবির চিকিৎসাসেবা

ভাঙন কবলিত মানুষের দোরগোড়ায় বিজিবির চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী প্রত্যন্ত সীমান্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাসিন্দাদের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।