
হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া আদালতের বিষয় হলেও ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘কোনো উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক উদ্যোগ ও উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। আশা করি, আসামিদের ফিরিয়ে দিতে ভারত দ্রুত ব্যবস্থা নেবে।’

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে, উভয় দেশের সরকারের প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার দাবি, যাত্রীচাহিদা, বহর সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতায় শামা ওবায়েদের আহ্বান
টেকসই জাতীয় সক্ষমতা গড়ে তোলা এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে অর্থবহভাবে অংশ নেয়ার সুযোগ নিশ্চিত করতে আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পাঁচ দিনের কূটনৈতিক অধ্যায় শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের ব্যস্ত কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শেষ দিনও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠক করছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগকারীদের সঙ্গে। সেখানে তিনি জানান, তার সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ঢাকা ব্যবসার জন্য উন্মুক্ত।

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশ বিমানের বহরে আরও ১১ বোয়িং উড়োজাহাজ, চুক্তি স্বাক্ষর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ। এ নিয়ে বাংলাদেশ সরকার ও বোয়িং কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকায় কার্যালয় খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের নিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

আইনি প্রক্রিয়া মেনেই ভারত থেকে দণ্ডপ্রাপ্তদের ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দণ্ডপ্রাপ্ত আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।