
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে। এ দ্বীপের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষা এবং দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে যা কিছু করা প্রয়োজন, সবকিছুই আমরা করব।

৮৪ লাখ গাছ লাগানোর হিসাব বিশ্বাসযোগ্য নয়: পরিবেশমন্ত্রী
সরকারি হিসেবে দেশে ৮৪ লাখ গাছ লাগানো হলেও, এই তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশমন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়।

নড়াইলে কাটা হচ্ছে শতবর্ষী গাছ, হুমকিতে পরিবেশ
নড়াইলের বিভিন্ন এলাকায় গত এক দশকে অন্তত পাঁচ শতাধিক শতবর্ষী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবি, এসব গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এখনও জেলার বিভিন্ন প্রান্তে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ টিকে থাকলেও সেগুলো সংরক্ষণে বন বিভাগের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ গাছগুলো সংরক্ষণ করার দাবি বৃক্ষ প্রেমীসহ এলাকাবাসীর। প্রশাসন বলছে, অচিরেই গাছগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের সময় কোনো প্রজেক্ট তখনই অনুমোদিত হবে, যখন সেটি কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগের বিপরীতে সুফল এবং পরিবেশগত সুরক্ষার শর্তগুলো পূরণ করবে।

বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি
মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষের প্রবণতা। ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন। এদিকে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি পালিত
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ শাপলা ইউনিভার্সাল সোসাইটি ও সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে।

নতুনরূপে প্রকৃতিতে এসেছে বসন্ত; ‘দাপট’ জলবায়ু পরিবর্তনের
শীতের জড়তা কাটিয়ে নতুন রূপে সেজেছে বসন্তের প্রকৃতি। রঙিন প্রকৃতি আর ঝিরিঝিরি বাতাসে ভেসে বেড়ানো ফুলের সুবাস বসন্তের বার্তা দিলেও জেঁকে বসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান প্রকৃতিপ্রেমীদের।

রাতের আঁধারে পুকুর ভরাট, হুমকিতে বরিশালের পরিবেশ
রাতের আঁধারে বালু দিয়ে ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর বিভিন্ন পুকুর। ফলে ক্রমে পুকুর কমে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। দ্রুত পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। অন্যদিকে সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর বলছে, পুকুর ভরাট রোধে তারা সচেতন রয়েছেন। আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

ঠাকুরগাঁও সুগার মিলে পরিবেশ দূষণ, বিপর্যস্ত জনজীবন
ঠাকুরগাঁও সুগার মিলের ছাই উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। ঘরের চাল, রাস্তা-ঘাট, গাছপালা, জলাশয় সবখানে কালো ছাইয়ে ছেয়ে গেছে। নাকে-চোখে ছাই ঢুকে অসুস্থ হচ্ছেন অনেকে।

ফর্মুলা ওয়ানে নতুন যুগের সূচনা ২০২৬ সালে
২০২৬ সালে একেবারে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ফর্মুলা ওয়ান। চলতি বছরের নিয়মের তুলনায় ২০২৬ হবে প্রযুক্তি, পরিবেশ ও রেসিং প্রেক্ষাপটে ঐতিহাসিক এক বছর।

রাজশাহীতে অতিরিক্ত বর্জ্যের চাপ, অব্যবস্থাপনায় বাড়ছে পরিবেশ ঝুঁকি
রাজশাহীতে দ্রুত নগরায়ন ও বাণিজ্যিক কার্যক্রমের প্রসারে প্রতিনিয়ত বাড়ছে জনবসতি। ফলে বসতবাড়ি কিংবা প্রতিষ্ঠানে বাড়ছে বর্জ্য। মাত্রাতিরিক্ত এ বর্জ্য অপসারণে হিমশিম খেতে হচ্ছে নগরীর পরিচ্ছন্নকর্মীদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ ঝুঁকি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করতে পারলে এ বর্জ্য সম্পদে পরিণত করা সম্ভব। আর এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।