
শেষ মুহূর্তের পশুর হাট: পঞ্চগড়ে দাম কম, সাভারে শতকোটি টাকার বিক্রির আশা
শেষ দিনে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উত্তরের জেলা পঞ্চগড়ে ভারতীয় গরু না ঢুকলেও বাজারে কমেছে দাম। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় দাম কমের কারণ বলছে প্রাণিসম্পদ বিভাগ। অন্যদিকে, সাভারেও জমে উঠেছে পশুর হাট। পৌরসভার রেডিও কলোনি হাটে শতকোটি টাকার পশু বিক্রির আশা করছে হাট কর্তৃপক্ষ। হাটের নিরাপত্তা জোরদার করেছে ইজারাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট; সরালো ডিএমপির উত্তরা বিভাগ
রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেয়া হয়েছে, ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ভোলার গজারিয়া পশুর হাট; আড়াইশো বছর ধরে চলছে খাজনামুক্ত বেচাকেনা
পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ভোলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে দেড় শতাধিক পশুর হাট। প্রতিদিনই জেলার বিভিন্ন হাটে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন খামারি, ব্যবসায়ী ও ক্রেতারা। তবে এসব হাটের মধ্যে ব্যতিক্রমী ঐতিহ্য ও বিশেষ ব্যবস্থাপনার কারণে আলাদাভাবে পরিচিত ভোলা সদর উপজেলার গজারিয়া বাজার পশুর হাট। স্থানীয়দের কাছে এটি বেশি পরিচিত ‘মিয়া বাড়ীর দরজার হাট’ নামে।

ইরাকে আকাশছোঁয়া পশুর দাম; কোরবানি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ
ইরাকে কোরবানির পশুর দাম আকাশছোঁয়া। এবার ঈদে কোরবানি দেয়া অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয়ে উঠছে না। শুধু পশু নয়, নিত্যপণ্যের দামও নাগালের বাইরে চলে গেছে ইরাকিদের। পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে খরচ বেড়েছে পশু লালন পালনেও। মাংস ও গবাদিপশুর জন্য তাদের নির্ভর করতে হয় আমদানির ওপর।

কোরবানির ঈদ সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট, বাড়ছে প্রবাসীদের ভিড়
কোরবানি ঈদ ঘিরে মালয়েশিয়ায় জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন এলাকায় অস্থায়ী হাটে গরু-ছাগল কিনতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়াতেই কোরবানির প্রস্তুতি নিচ্ছেন অনেকে। অনেক প্রবাসী ঈদ ঘিরে পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন দেশে।

রেললাইন ঘেঁষে কোরবানির পশুর হাট নয়: রেল মন্ত্রণালয়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের খোলা জায়গা, রেললাইন ঘেঁষা এলাকা এবং রেলস্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট স্থাপন না করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া এসব স্থানে হাট বসানো যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

পলাশীতে সড়কের পাশে চামড়া পচে দুর্গন্ধ, ভোগান্তিতে নগরবাসী
রাজধানীর পলাশী মোড়ে কোরবানিকৃত পশুর চামড়া সড়কের পাশে জমে আছে। এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত পলাশীর এলাকায় চামড়া পচে দুর্গন্ধে সড়কপথে চলছে অসুবিধা করছে নগরবাসীর। আজ (সোমবার, ৯ জুন) ঈদের তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির পলাশীর এলাকায় এমন চিত্র দেখা যায়।

টাঙ্গাইলে প্রস্তুত আড়াই লাখ পশু, উৎপাদন খরচে দুশ্চিন্তা খামারিদের
কোরবানির ঈদ ঘীরে টাঙ্গাইলে প্রায় আড়াই লাখ পশু প্রস্তুত করেছেন ২৭ হাজার খামারি। খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত তারা। এদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। এছাড়া কোরবানি ঘীরে কসাই ও ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ।

কোরবানি ঘিরে কুমিল্লায় গরু প্রস্তুত খামারিদের
কোরবানি ঈদ ঘিরে কুমিল্লার আড়াই লাখের বেশি পশু লালনপালন করেছেন ৩৬ হাজার খামারি। তবে প্রাকৃতিক বিপর্যয় ও গো-খাদ্যের সংকট মোকাবিলা করা খামারিদের শঙ্কা ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ। খামারিদের আশ্বস্ত করে বিজিবি বলছে, সীমান্তে গরু চোরাচালানের সম্ভাব্য পথে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

কোরবানি ঘিরে ফরিদপুরে প্রস্তুত লক্ষাধিক পশু, মুনাফার আশা খামারিদের
কোরবানির ঈদের বাজার ধরতে ফরিদপুরের খামারিরা লক্ষাধিক পশু প্রস্তুত করেছেন। ঈদ বাজারে অবৈধভাবে পশু আমদানি না হলে ভালো ব্যবসার আশা করছেন খামারিরা। দেশের বাজারে যেন ভারতীয় ও মিয়ানমারের পশু ঢুকতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের প্রত্যাশা খামারিদের। জেলায় এ বছর কোরবানির পশু বিক্রি ঘিরে চার হাজার কোটি টাকা বাণিজ্যের আশা প্রাণিসম্পদ বিভাগের।

নাটোরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, সেনাবাহিনীর অভিযান
সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত আদায় করায় কোরবানির পশুর হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ (শনিবার, ৩১ মে) বিকেল ৪টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল পশুর হাটে গিয়ে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগের সত্যতা পান সেনাবাহিনী। এ সময় তাৎক্ষণিক অতিরিক্ত খাজনা ফেরত দেয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দেন তারা।

বগুড়ায় কোরবানির হাটে বাড়ছে পশু সরবরাহ; সন্তুষ্ট ক্রেতা
কোরবানি ঈদের সময় ঘনিয়ে আসার সাথে বগুড়ার হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহও। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওয়েট ধরা হচ্ছে সাড়ে ৪শ' থেকে ৫শ' কেজি দরে। কিছু কিছু খামার গরু বিক্রিতে বাড়তি সুবিধাও দিচ্ছে।