পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিহত ১
ভোট গণনার দুই দিন পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই। গতকাল (মঙ্গলবার, ৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার নিউটাউনে বিজেপির বিজয় মিছিলে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে পদ্ম শিবিরের এক কর্মী নিহত হয়েছেন।