এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। হাওড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। সংঘর্ষে প্রাণ গেছে এক তৃণমূল কর্মীর। জোড়াফুলের অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হয়েছেন দুই দলের বেশ কয়েকজন কর্মী।
আরও পড়ুন:
এদিকে, বিজেপি-তৃণমূলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন উত্তর ২৪ পরগণার ওসিসহ ২ পুলিশ সদস্য। ডোমকলে গুলিবিদ্ধ এক বাম কর্মী। এছাড়াও একাধিক স্থানে তৃণমূলের পার্টি অফিসে হামলার খবর পাওয়া গেছে।
এদিকে, দলনেতা ও মুখ্যমন্ত্রী বাছাইয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আজ পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





