
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ (সোমবার, ৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি নিজেই একথা জানান।

এপ্রিলে টানা ৫ দিন ছুটির সুযোগ, পাবেন যেভাবে
ঈদুল ফিতরের (Eid-ul-Fitr) দীর্ঘ ছুটি কাটিয়ে অফিস-আদালত সবেমাত্র সচল হতে শুরু করেছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষগুলো কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে যারা ঈদের ছুটিতে তৃপ্ত হতে পারেননি, তাদের জন্য এপ্রিল মাসেই (April 2026) অপেক্ষা করছে আরও একটি দীর্ঘ ছুটির হাতছানি। সামান্য একটু বুদ্ধিমত্তা আর দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই একটানা ৫ দিন অবকাশ যাপনের সুযোগ মিলবে।

পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক কার্ড বিতরণ করবে সরকার
পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে এই কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই তাদের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ (রোববার, ১৫ মার্চ) কৃষক কার্ডবিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পহেলা বৈশাখ থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে: প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিল থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (বুধবার, ৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, চারজন পুলিশি হেফাজতে
পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন: প্রেস উইং
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে তদন্ত করছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মোটিফ বানানো শিল্পীর বাড়িতে হামলা, কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সংস্কৃতি উপদেষ্টার
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে পুরো বাড়ি পুড়ে গেছে।

আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাবে: মির্জা ফখরুল
আলোচনার মাধ্যমে নির্বাচনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি ঘিরে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। বর্ণিল সাজে এতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ। অতীতের সব গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধির কামনা করেন তারা।