মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

প্রবাসীদের নববর্ষ উদযাপন
প্রবাসীদের নববর্ষ উদযাপন | ছবি: এখন টিভি
0

বাঙালি পোশাক, লোকজ সংস্কৃতি আর গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী খাবার- নতুন বর্ষকে বরণ করতে কোনো কমতি রাখেনি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। শোভাযাত্রা, দেশাত্মবোধক গান, নৃত্য কবিতার মধ্য দিয়ে চিরায়ত বাঙ্গালি সংস্কৃতি মালয়েশিয়ার মাটিতে তুলে ধরেন প্রবাসীরা।

হাজার মাইল দূরে, প্রবাস জীবনের ব্যস্ততা আর সীমাবদ্ধতার মাঝেও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে মেতে উঠেছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। ছোট পরিসরে হলেও আনন্দ উৎসবের কোনো কমতি ছিলনা।

লাল-সাদা ও রঙিন পোশাকে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আয়োজনে অংশ নেন প্রবাসীরা। বাবা-মায়ের হাত ধরে আসে শিশু-কিশোররাও।

আরও পড়ুন:

প্রবাসীরা জানান, তারা দূরে থেকেও পহেলা বৈশাখ উদযাপন করছেন। তারা রমনার বটমূলে যেভাবে আয়োজন করা হয় ঠিক সেভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরে আনন্দিত। আয়োজনে তাদের ঐতিহ্যবাহী খাবার ছিলো মূল আকর্ষণ।

বৈশাখী গান, কবিতা আবৃত্তি আর ঐতিহ্যবাহী খাবারে ভরপুর ছিল পুরো আয়োজন। পান্তা-ইলিশ, ভর্তা আর পিঠাপুলির স্বাদ যেন এনে দেয় দেশের ছোঁয়া।

প্রবাসীরা আরও জানান, বাঙালি কমিউনিটির উদ্যোগে নেয়া এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত তারা।

দূর প্রবাসে ছোট্ট এই আয়োজনগুলোই যেন বড় এক বন্ধনে আবদ্ধ করে রাখে প্রবাসী বাংলাদেশিদের।

এফএস