দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর কুমিল্লায় শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ
পাওনা আদায়ের দাবিতে কুমিল্লায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। দেড় ঘণ্টা অবরোধের পর তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মহাসড়কে ধীর গতিতে যান চলা চল শুরু হয়।