
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনায় বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয়দের সহায়তায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার ৪
পাবনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে পৌর শহরের সিংগা বাইপাস ঢাকা-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পাবনায় ডিবি’র অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাবনার ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫
পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
পাবনার সদর উপজেলায় জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি ইটভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দিনব্যাপী পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর ও আনিছ মোড় এলাকায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

পাবনায় বিদ্যালয়-কলেজ মাঠে সার্কাস-মেলার প্রস্তুতি, নেই অনুমোদন
শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বাণিজ্য মেলা আয়োজন নিয়ে বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয় ও হাজি জসিম উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে সার্কাস ও বাণিজ্য মেলার প্রস্তুতি নেয়ার অভিযোগ উঠেছে।

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৮
পাবনার বেড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন মহল্লার বাসিন্দাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় বেড়া পৌর এলাকার বনগ্রামপাড়া এই ঘটনা ঘটে।

পাবনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১০
পাবনার চাটমোহর পারিবারিক দ্বন্দ্বের জেরে ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) রাত ১১টার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে ধুঁকছে পাবনা মানসিক হাসপাতাল
নানা সংকটে দেশের অন্যতম পাবনা মানসিক হাসপাতাল। ৫০০ শয্যার হাসপাতালে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ১৯ জন। ওষুধ সংকটসহ ব্লাড ও ইউরিন পরীক্ষা ছাড়া অন্য কোনো টেস্ট হয় না এই হাসপাতালে। ভোগান্তিতে পড়তে হয় দূর থেকে আশা রোগী ও স্বজনদের।

পাবনা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২
পাবনা সদর থানার বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমসের মোল্লা ও রাশিদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ৪টি দেশিয় অস্ত্র (হাসুয়া)। এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।