পাবনা জেনারেল হাসপাতাল
পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার, ৪ অক্টোবর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৭

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৭

পাবনায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিহত রিয়ার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করলে। ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাতজন দগ্ধ হয়েছে।

পাবনায় কিশোরের মরদেহ উদ্ধার

পাবনায় কিশোরের মরদেহ উদ্ধার

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়ার একটি কলাবাগান থেকে হাসিবুর সরদার (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।