
এক ম্যাচ চুক্তির নাহিদ রানা বনে গেলেন জালমির ‘তুরুপের তাস’
এক ম্যাচের জন্য নাহিদ রানাকে উড়িয়ে নিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। আর সেটার কার্যকারিতারও প্রমাণ দিয়েছেন টাইগার পেসার। পিএসএল ফাইনালে দুই উইকেট আর একঝাঁক রেকর্ডের পর পেশোয়ারকে এনে দিয়েছেন শিরোপা।

শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে নাহিদ রানার দল ‘পেশোয়ার জালমি’
পিএসএলের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমি। রাত ৯টার ম্যাচে জালমির প্রতিপক্ষ প্রথমবারের মতো পিএসএলে অংশগ্রহণ করে চমক দেখানো নবাগত দল হায়দ্রাবাদ কিংসমেন।

পিএসএলে ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। আগামীকাল (রোববার, ৩ মে) পেশোয়ার জালমির বিপক্ষে ফাইনালে লড়বে তারা।

ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম
পিএসএল কোয়ালিফায়ারে অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসিসকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাবর আজম। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

আইপিএল খেলার ‘কোনো প্রয়োজন নেই’: ডেভিড ওয়ার্নার
পিএসএল শেষ করে আইপিএল খেলতে যাবেন কি না এমন প্রশ্নের উত্তরে ‘কোনো প্রয়োজন নেই’ বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।

পিএসএল থেকে নিষিদ্ধ দাশুন শানাকা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দাশুন শানাকাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার অর্থ আগামী পিএসএলে দেখা যাবে না লঙ্কান তারকাকে।

আরও একদিনের ছাড়পত্র পেলেন শরিফুল-নাহিদ
পিএসএল খেলার জন্য আরও একদিনের ছাড়পত্র পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) নির্ধারিত ম্যাচ খেলে মঙ্গলবার দেশে ফেরার পর নিউজিল্যান্ড সিরিজের দলের সঙ্গে যোগ দিবেন দুই টাইগার পেসার।

পিএসএলের মাঝপথেই দেশে ফিরছেন ৬ ক্রিকেটার
পিএসএল এর মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ৬ বাংলাদেশি ক্রিকেটারকে। ইনজুরিতে ছিটকে গেছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। বাকি পাঁচ ক্রিকেটারকে ফিরতে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে।

শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করলো কালান্দার্স
টিম হোটেলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে দলটি।

ফিজের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চকর জয় করাচির
পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) দারুণ এক রোমাঞ্চকর জয়ে উড়ছে করাচি কিংস! শেষ দুই ওভারে দরকার ছিল ২৩ রান। চাপের মুহূর্তে বল হাতে ছিলেন দারুণ বোলিং করে মাত্র ৯ রান দেন মোস্তাফিজুর রহমান।

পিএসএলের শুরুর দিনেই বিরল ঘটনার সাক্ষী ভক্তরা
শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। গতকাল (বৃহস্পতিবার, ২৭ মার্চ) প্রথম ম্যাচেই দেখা গেছে বিরল দৃশ্য। যেখানে খেলার মাঝেই ম্যাচবলের রং বদলে যাওয়ায় খেলতে হয়েছে নতুন আরেকটি বলে।

পিএসএলে নতুন নিয়মে চমক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা গেলো এক নতুন চমক। পিএসএলের উদ্বোধনী ম্যাচে টসে নেমে দুই অধিনায়ক জমা দিলেন ৪টি একাদশ।